দেশব্যাপী ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দেওয়া “জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ২য় রাউন্ডের ২য় খেলায় আজ ১২ অক্টোবর ২০২৫রোজ রবিবার মাঠে নামছে নেত্রকোণা ও জামালপুর জেলা দল। নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৩:০০ টায়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতাধীন “তারুণ্যের উৎসব”-এর অংশ এই টুর্নামেন্ট। প্রথম রাউন্ডে টাঙ্গাইলকে ৪-১ গোলে হারিয়ে ঘরের মাঠে নামছে নেত্রকোণা। জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই স্বাগতিকদের লক্ষ্য। অন্যদিকে, জামালপুরও প্রস্তুত কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, নেত্রকোণার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। টুর্নামেন্টের নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পথে এই ম্যাচটি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এক নজরে:
খেলা: নেত্রকোণা জেলা বনাম জামালপুর জেলা।
টুর্নামেন্ট: জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ (২য় রাউন্ড)।
ভেন্যু: নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম।
সময়: ১২ অক্টোবর ২০২৫ (রবিবার) বিকাল ৩:০০ টা।
আয়োজকরা স্থানীয় দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য আহ্বান জানিয়েছেন।