1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

নারায়নগঞ্জ রুপগঞ্জ উপজেলার বিএনপি নেতা মোঃ দেলোয়ার হোসেন ভুইয়া মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন

মোঃ জাকির হোসেন (রনি) বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার যুবদলের আহব্বায়ক বিএনপি নেতা মোঃ দেলোয়ার হোসেন দেলু ভুঁইয়া  আজ সকাল আনুমানিক ১১টার সময় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।মূত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর।পরিবারে ৬ ভােই এক বোনের মধ্যে দেলোয়ার হোসেন ছিলেন মেঝো।

মরহুমের  জানাযা বাদ আসর পাড়াগাও ঈদগাহ্ মাঠ রুপগঞ্জ নারায়নগঞ্জে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে সাংগুপালিয়া বাড়ি পারিবারিক মিয়াবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়। মূত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী ও অসংখ্য আত্তীয় স্বজন রেখে গেছেন।

দীর্ঘ ৩০ বছর রাজনীতি জীবনে তিনি ছিলেন অসাধারণ একজন রাজনীতিবিদ।বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে তিনি তাঁর রাজনীতি জীবন শুরু করেন।তিনি রুপগঞ্জ থানা যুবদলের সভাপতি ছিলেন। জীবিত থাকা কালীন তিনি বহু মানুষের সেবা ও সহযোগিতা করেছেন।

কখনো কেউ তার কাছে সহযোগিতা চাইতে আসলে কাউকে খালি হাতে ফেরাননি, নিজের সাধ্যমত সবার উপকার করার চেষ্টা করতেন।তাঁর এই অকাল মুত্যুতে এলাকার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিজ দলের লোক ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা তাঁর জানাযায় অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্তার মাগফিরাত কামনাসহ বেহেস্তবাসী করতে সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon