1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ, বিক্ষোভ ও পদত্যাগের ঘোষণা

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নেত্রকোনা: কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত ৩১ সদস্যবিশিষ্ট কমিটি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ছাত্রদলের একাংশ এই কমিটিকে ‘অযৌক্তিক’ ও ‘আদর্শবিরোধী’ উল্লেখ করে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। তাদের অভিযোগ, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদী এবং ভিন্ন রাজনৈতিক আদর্শের পরিবারের সদস্যদের কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, এই সিদ্ধান্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। তারা অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এদিকে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কমিটির কয়েকজন সদস্য এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এই ঘটনায় তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ছাত্রসমাজের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon