নেত্রকোনা জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী আজ ঢাকায় – কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে নবনির্বাচিত এই দুই নেতা নেত্রকোনার কৃতি সন্তান ব্যারিস্টার কায়সার কামালকে ফুলেল শুভেচ্ছা জানান। তারা নেত্রকোনা জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে বলেন, “আমি আশা করি আপনাদের নেতৃত্বে নেত্রকোনা জেলা বিএনপি আরও সুসংগঠিত এবং শক্তিশালী হবে।”
জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন, “আমরা নেত্রকোনায় দলকে আরও গতিশীল করতে ব্যারিস্টার কায়সার কামালের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।”
সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “নেত্রকোনার রাজনৈতিক অঙ্গনে ব্যারিস্টার কায়সার কামাল একটি উজ্জ্বল নাম। তার দিকনির্দেশনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তারা আরও বলেন, এই সাক্ষাতে নেত্রকোনার রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।।