যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি ডঃ বিশ্বজিত কুমার মন্ডলকে ২৮-৮-২০২৪ তারিখে অনুষ্ঠিত কোম্পানির ৫৪ তম বোর্ড সভায় ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর থেকেই তিনি যমুনা লাইফ ইননিওরেশ কোম্পানিতে বিভিন্ন আর্থিক ও অনৈতিক কর্মকান্ড করতে থাকেন। তিনি কোম্পানির প্রশাসনিক ও মার্কেটিং বিভাগের অনেক যোগ্য কর্মকর্তাকে জোর করে পদত্যাগ করিয়ে নিজস্ব লোকবল নিয়োগ দেয়।
কোম্পানিতে একত্রে দখলদারিত্ব তৈরি করতে স্বজনপ্রীতি সহ বিভিন্ন অনিয়ম করতে থাকে এবং অনেক লোকবনকে ছাটাই করে অনেক কর্মী কর্মকর্তাকে পথে বসিয়ে দেয়। এমনকি তিনি প্রায় ৯৮% মুসলমানের দেশে ইসলাম ধর্মীয় রীতিনীতি কোম্পানির বিভিন্ন চিঠিপত্র ও ডকুমেন্টসে পূর্ব থেকে চলমান থাকা প্রেন্টিস প্রযোগে বাঁধা দেয়। এতে কোম্পানিতে কর্মরত হাজার হাজার কর্মী কর্মকর্তা ও বিমা গ্রাহকদের মনে ইসলামি অনুভুতিতে আঘাত দেওয়ার মত কাজ করে যায়। ইসলামকে চরমভাবে অবমাননা করে ও কোম্পানিতে নিজস্ব ক্যাডার বাহীনি দিয়ে ত্রাসের রাজত্ব তৈরি করতে থাকে।
উল্লেখ্য ডঃ বিশ্বজিত কুমার মন্ডল হোমল্যান্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানিতে চাকরিতে থাকাকালিন সময়ে কোটি কোটি টাকা দুর্নীতির দায়ে বিমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ কর্তৃক ২১-১-২০২৩ তারিখে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ হতে চিরতরে অপসারিত হয়, এবং পরবর্তীতে এ বিষয়ে তাকে আইডিআরএ বিগত ২১-৩-২০২৪ ও ৮-১-২০২৫ তারিখেও কারন দর্শানো পত্র প্রদান করে।
অথচ একজন দুর্নীতিগ্রন্থ ও অপসারিত ব্যক্তিকে কেন যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়েছে এটা সকলের নিকট একটা বিস্ময়কর প্রশ্ন। এই ধরনের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ডঃ বিশ্বজিত কুমার মন্ডলকে গত ১৪-১-২০২৫ তারিখে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির চেয়ারম্যান স্বাক্ষরিত একটা চিঠির মাধ্যমে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পদ হতে বরখাস্ত করা হয়।
উল্লেখ্য যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির চেয়ারম্যান বিশ্বজিত কুমারকে বরখাস্ত করার পরেও কৌশলে অন্য কোন উর্ধতন কর্মকর্তাকে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে তাৎক্ষণিক নিয়োগ প্রদান করেননি। এই সুযোগে বিশ্বজিত কুমার মন্ডল বিভিন্ন রাজনৈতিক প্রভাব খাটিয়ে ১৯-১-২০২৫ তারিখে যমুনা লাইফ ইনসিওরেন্স অবৈধভাবে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে কাজ শুরু করে।
এতে ইসলাম বিদ্বেষী, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী কায়দায় অফিস দখল করে কার্যকলাপ শুরু করায় কর্মী কর্মকর্তাদের মধ্যে চাপা ক্ষোভ ও আতংক ছড়িয়ে পড়ে। যমুনা লাইফের বিভিন্ন চিঠিপত্র হতে প্রচলিত প্রাকটিস অনুযায়ী লেখা বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম ও মা-আসলাম এর মত ইসলামিক শব্দ কেটে দিয়ে ধর্মপ্রাণ মুসলমানকর্মী কর্মকর্তাগনের মনে আঘাত দেয়া ও ইসলাম অবমাননা এবং অবৈধভাবে দখল করে যমুনা লাইফ ইনসিওরেন্সে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে বরখাস্ত হবার পরেও কাজ শুরু করার কারনে এবং ইসনাম অবমাননার দায়ে বিচার চেয়ে দেশ, জনগন ও গণমাধ্যম তথা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্যে আজ ২৮-১-২০২৫ তারিখে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির ক্ষতিগ্রস্ত ও বৈষম্যের শিকার হাজার হাজার কর্মী কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যগন জাতীয় প্রেসিক্লাবের সামনে মানব বন্ধন করে।
ইসলাম অবমাননা ও যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির ক্ষতিগ্রস্ত হাজার হাজার কর্মী কর্মকর্তাদের পাশে এসে দাঁড়িয়ে সুবিচার প্রতিষ্ঠা ও দুর্নীতিবাজ ইসলাম অবমাননাকারি ডঃ বিশ্বজিত কুমার মন্ডলের রাহুগ্রাস হতে কোম্পানিকে রক্ষার স্বার্থে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।