1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

বিএনপির প্রত্যাশা নতুন নির্বাচন কমিশনার জনগণের আশা পূরণে সফল হবে

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

বিএনপির সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এ বৈঠক হয়। এ সময় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের আমীর খসরু বলেন, নতুন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে বলে প্রত্যাশা করছি। একটি সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে।

তিনি বলেন, বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। আগামী দিনে রোহিঙ্গা সমস্যা সমাধানের ব্যাপারে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। ওআইসিসহ আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য তুরস্কের সঙ্গে আমাদের কাজ করার চিন্তা রয়েছে।

আমীর খসরু বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা তুরস্কের ভাষার বিষয়ে কাজ করছেন। আগামী দিনে সাংস্কৃতিক সেন্টার করার ভাবনা রয়েছে। দুই দেশের ব্যবসা-বাণিজ্যে ১ দশমিক ২ বিলিয়নের মতো ব্যবসা হচ্ছে। এটিকে আমরা সামনের দিকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সে বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনসহ আমাদের সংস্কারে তুরস্ক কাজ করতে রাজি বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon