1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

ডাকসুতে জয় পেলেন জুলাই আন্দোলনে চোখ হারানো জসিম

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই আন্দোলনে চোখ হারানো শিক্ষার্থী খান জসিম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আন্তর্জাতিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯ হাজার ৯৩০ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। এছাড়া ডাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে এসএম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন মহিউদ্দীন খান।

এবারের ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৫ জন প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন এবং এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon