1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

সোনাগাজীতে ডাকাতি করতে গিয়ে স্বর্ণালংকার না পেয়ে ১৬ বছরের কিশোরীকে ধর্ষন আদালতে স্বীকারোক্তি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

কাওসার হামিদঃ (ফেনি) জেলা প্রতিনিধিঃ সোনাগাজীতে এক চা দোকানীর ঘরে ডাকাতি করতে গিয়ে টাকা ও স্বর্ণালংকার না পেয়ে মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে (১৬) ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে ঘটনায় জড়িত একই এলাকার জোবায়ের ইসলাম সোহাগ। আজ মঙ্গলবার দুপুরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

মামলার তদন্তকারি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে ফাজিলের ঘাট সংলগ্ন উত্তর চরমজলিশপুর এলাবা থেকে জোবায়ের ইসলাম সোহাগকে গ্রেফতার করে পুলিশ।

আজ মঙ্গলবারর দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরাফ উদ্দিন আহমদের আদালতে হাজির করা হলে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে ঘটনার বর্ণনা দিয়ে অপরাপর জড়িতদের নাম প্রকাশ করে।

গ্রেফতারকৃত সোহাগ একই এলাকার বাসু মেম্বারের বাড়ির সাইফুল ইসলাম প্রকাশ নজরুল ইসলাম প্রকাশ রুবেলের ছেলে

সূত্র আরো জানায়, আদালতে সোহাগ জানিয়েছে- ৬ জন সংঘবদ্ধ হয়ে ডাকাতির পরিকল্পনা করে। ডাকাতিকালে তারা ৫ হাজার টাকা পেয়েছে। পরে একটি কক্ষে নিয়ে মাদরাসা পড়ুয়া ওই কিশোরীকে ধর্ষণ করে।

তদন্তকারি সূত্র জানায়, ভিকটিমের শারিরীক পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে। সে ইতিপূর্বে ২২ ধারায় জবানবন্দী দিয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে

প্রসঙ্গত: বিষ্ণুপুরে ডাকাতিকালে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ায় মডেল থানার ওসি মো. মঈন উদ্দিন আহমেদকে শনিবার প্রত্যাহার করা হয়েছে।নবাগত ওসি হিসেবে মোহাম্মদ সাজেদুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে তিনি ফেনী মডেল থার ওসি (তদন্ত) ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাটের পাশে বিষ্ণুপুর এলাকায় এক ব্যবসায়ীর ভাড়া বাসায় হানা দেয় ৮-৯ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত। ডাকাতরা বাড়ির দরজার ছিটকিনি ভেঙ্গে ভেতরে ঢুকে কাপড় দিয়ে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে।

এসময় ঘরে সামান্য টাকা ছাড়া স্বর্ণালংকার না পেয়ে ডাকাতদলের এক সদস্য ওই ব্যবসায়ীর মেয়েকে ঘরের অন্য একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon