1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ শনিবার, ২০ জুন, ২০২৬

চলতি বছরের আগস্ট মাসেই বহুল প্রতীক্ষিত ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। আজ শনিবার দুপুরে পাবনা সার্কিট হাউজে জেলা প্রশাসন ও সড়ক এবং জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে উন্নয়ন প্রকল্প নিয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

রেলপথ মন্ত্রী বলেন, আগামী আগস্টে দুটি নতুন রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে। এর মধ্যে প্রথম ধাপে ঢাকা-পাবনা এবং পরবর্তী ধাপে ঢাকা-খুলনা রুটে সরাসরি ট্রেন চালু করা হবে। এই রুটের জন্য ইতোমধ্যে লোকোমোটিভ বা ইঞ্জিন প্রস্তুত রয়েছে এবং দ্রুতই নতুন কোচ বা বগি দেশে এসে পৌঁছাবে।

পাবনার কাজিরহাটে ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, জনস্বার্থ সংশ্লিষ্ট এই দাবিটি বাস্তবায়নে ফিজিবিলিটি স্ট্যাডি এবং ডিপিপি প্রণয়নসহ প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। বর্তমান সরকার দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

পরিবহণ খাতে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, মালিক ও শ্রমিকদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না, বরং জনস্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষাকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। খুব শিগগিরই দেশে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মতবিনিময় সভায় পাবনার বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon