1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

আজ সাত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আরও ৭টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছেন। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এ বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেওয়া দলগুলো ও সংগঠন হচ্ছে- এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এর আগে, গত রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা।ওই বৈঠকে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon