1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

কচুয়ায় প্রথম করোনা ভাইরাসে ১জন আক্রান্ত বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ৬ মে, ২০২০

মোঃ জুয়েল রানা,চাঁদপুর জেলা প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় প্রথম করোনা ভাইরাস শনাক্তে পজিটিভ এক রোগী পাওয়া গেছে। ৬ মে বুধবার দুপুরে আক্রান্তের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের সাহারপাড় গ্রামের মৃত আ: রবের ছেলে ফয়েজ আহমেদের (৩৮)ঢাকার কেরানীগঞ্জ এলাকায় ওষুধের ফার্মেসী ছিল,সে ওখানে ওষুধের ব্যবসা করত। ৩০ এপ্রিল করোনা ভাইরাস পরীক্ষায় তার ফলাফল পজেটিভ হলে সে তার গ্রামের বাড়ি কচুয়ায় চলে আসে।

সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিকেলে সহকারি কমিশনার(ভ’মি) একিমিত্র চাকমা ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সোহেল রানা , ইউপি চেয়ারম্যান শাহরিয়া শাহিন ,কচুয়া থানার সেকেন্ড অফিসার এসআই হুমায়ুন মিয়াসহ পুলিশ সদস্যবৃন্দ, ও ইউপি সদস্য জহির মোল্লা তার বাড়ি লকডাউন করে সম্পুর্ন অলাদা ভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon