1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

নেত্রকোণা শহরে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তকরণ অভিযান

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নেত্রকোণা পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের যানজট নিরসন ও ফুটপাত দখল মুক্তকরণে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তেরি বাজার পর্যন্ত সড়কের গুরুত্বপূর্ণ অংশে এই অভিযান চালানো হয়​।

অভিযানে বর্ণিত অংশের ফুটপাত দখলমুক্ত করা হয় এবং সড়কে অবৈধভাবে পার্কিং করা অটো, ভ্যান, বাইক, ফলের ও সবজির দোকানসহ সকল অবৈধ স্থাপনা ও যানবাহনকে সতর্কতা মূলক ভাবে সরিয়ে দেওয়া হয়।
​এই সময় স্বয়ং নেত্রকোণার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান মহোদয় উপস্থিত থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি ব্যবসায়ীদের নিজ নিজ দোকানের সামনের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং অবৈধ পার্কিং না করার বিষয়ে কঠোর নির্দেশনা ও সতর্কবাণী দেন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা পৌরসভার প্রশাসক জনাব মোঃ আরিফুল ইসলাম সরদার মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শামীমা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার সদর জনাব আসমা বিনতে রফিক মহোদয়, সহকারী কমিশনার (ভূমি) সদর জনাব মোঃ শামসুজ্জামান আসিফ সহ কালেক্টরেটের সহকারী কমিশনারবৃন্দ।

শহরের মান উন্নয়ন ও প্রশাসনের এই কার্যক্রমকে সফল করতে জনগণের সার্বিক সহযোগিতা অপরিহার্য বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon