1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

দিনাজপুরে ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে সার বীজ বিক্রি করায় চক্ষুশূল হলেন আবিদুল ইসলাম

মোঃ আব্দুল আজিম, জেলা (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের মাস্তান বাজার এলাকার সার-বীজ ও কীটনাশক ব্যবসায়ী আবিদুল ইসলামের বিরুদ্ধে নাটকীয় ভাবে মানববন্ধন করেছে একটি কুচক্রী মহল। সরেজমিনে খোজ নিয়ে জানা যায়, আবিদুল ইসলাম বিগত ২০০১ সাল থেকে ৪নং শেখপুরা ইউনিয়নের মাস্তানবাজারে সার ও বিষ কীটনাশকের দোকান করে বিএডিসির সারের ডিলার নিযুক্ত হয়ে অত্যন্ত সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছেন।

তার এই ব্যবসায়িক সফলতায় কিছু কূচক্রী মহল ঈশ্বার্নিত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সার পাচারের নাটক সাজিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। শেখপুরা এলাকার কৃষক আব্দুস সামাদ, আনিছুর রহমান ও আমজাদ হোসেনসহ কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, আবিদুল সুখে দুঃখে সব সময় কৃষকদের পাশে থাকে। তিনি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে সার-বীজের ব্যবসা আসছেন।

তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর লাইসেন্স ভুক্ত একজন সার-বীজের ডিলার। কৃষকরা সরকারি ন্যায্য মূল্যে তার কাছ থেকে প্রতিনিয়ত সার-বীজ সংগ্রহ করে থাকেন। আবিদুল ইসলাম সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করায় তার পিছনে উঠে পড়ে লেগেছে একটি কুচক্রী মহল।

আওয়ামী দোসরদের সাথে নিয়ে আবিদুল ইসলামের ব্যবসায়িক সুনাম জনপ্রিয়তা ক্ষুন্ন করতেই মরিয়া হয়ে উঠেছেন মহলটি। তারা আরও বলেন, আমরা দেখেছি গতকাল (১৬ নভেম্বর রবিবার) কিছু ভ্যানচালক, অটোচালক এবং দিনমজুর যাদের এক শতাংশ জমিও নেই তাদের দিয়ে মানববন্ধনের নামে দিনাজপুর প্রেসক্লাবের সামনে একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ ব্যাপারে মেসার্স আমেনা ট্রেডার্সের সত্বাধিকারী আবিদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবত সরকারী ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিক্রি করায় একটি কুচক্রী মহল আমার পিছনে লেগেছে। সুনেছি তারা নাকি ভাড়া করা মানুষ দিয়ে মানববন্ধন করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon