ময়মনসিংহের নান্দাইল উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে উপজেলার মুশুল্লী ইউনিয়নের শুভখিলা বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নান্দাইল উপজেলা প্রশাসনিক হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু মোহাম্মদ সায়েম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা, সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, সাংবাদিক এবি সিদ্দিক খসরু, ফয়সাল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।