1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

গুজব শেষে বিসিবিতেই দেখা গেল বুলবুলকে

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

গতকাল সন্ধ্যা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকেটাঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছেন—হয়তো দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। রাতভর এই জল্পনা চলতে থাকে। তবে বিসিবির একাধিক পরিচালক নিশ্চিত করেন, বুলবুল দেশেই আছেন।

গতকালই তিনি নিজে বলেন, ‘দেশেই আছি, কোথাও যাচ্ছি না। কোনো পরিকল্পনাই নেই যাওয়ার।’ আজ সোমবার সকাল ১১টা নাগাদ সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিসিবি কার্যালয়ে হাজির হন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের চারপাশে পায়চারি করতে দেখা যায় তাঁকে। পরে তিনি রুটিন অফিসিয়াল কাজেও যোগ দেন।

প্রসঙ্গত, পূর্ণ মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই কঠিন সময় পার করছেন বুলবুল। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতে আয়োজিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আইসিসি বিসিবির দাবি মেনে না নিয়ে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে। ফলে বাংলাদেশ দল বিশ্বকাপে খেলছে না। এর মধ্যে বিসিবির অভ্যন্তরীণ অস্থিরতাও চলছে।

এক পরিচালকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে, তিনি অডিট কমিটি থেকে পদত্যাগ করেছেন। আরেক পরিচালক ইশতিয়াক সাদেকও পদত্যাগ করেছেন। এমন টালমাটাল পরিস্থিতিতে সভাপতির দেশ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্বেগ বাড়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon