1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন ও ভারত। দুই দেশই তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপাক্ষিক সহযোগিতা ও অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) পৃথক বার্তায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ড. রহমানকে শুভেচ্ছা জানান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার বার্তায় বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে তিনি নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে চান। এর মাধ্যমে চীন-বাংলাদেশের ‘বিস্তৃত কৌশলগত অংশীদারি’ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন যে, বেইজিং ঢাকার সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাকে আরও গভীর ও ব্যাপক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ওয়াং ই।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর তার বার্তায় বলেন, দুই দেশের পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে তিনি ড. খলিলুর রহমানের সঙ্গে কাজ করতে উৎসাহী। দীর্ঘদিনের বহুমুখী ও প্রতিবেশী সম্পর্কের কথা স্মরণ করে তিনি আশা প্রকাশ করেন যে, উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দ্বিপাক্ষিক যোগাযোগ ও সহযোগিতা ভবিষ্যতে আরও বাড়বে।

উল্লেখ্য, নতুন সরকার গঠনের পর ড. খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon