1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

হাসপাতালের তরকারি মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

খুলনা প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ২০ মে, ২০২৬

খুলনা সদর হাসপাতালে হঠাৎ আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বুধবার ২০ মে সকালে তিনি হাসপাতালটিতে যান এবং সেখানকার সার্বিক পরিবেশ ঘুরে দেখার পাশাপাশি রোগীদের খোঁজখবর নেন।

পরিদর্শনের একপর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের রান্নাঘরে যান। সেখানে রোগীদের জন্য তৈরি করা সবজি মুখে দিয়েই তা মুখে রাখার অযোগ্য মনে করে ফেলে দেন তিনি। এ সময় উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন করেন, এ ধরনের তরকারি আপনাদের নিজেদের বাসায় রান্না হলে কি আপনারা খেতেন? একই সাথে তিনি হাসপাতালের সুপারিন্টেনডেন্টকে অবিলম্বে রোগীদের জন্য ভালো মানের তরকারি ও খাবার সরবরাহ করার কঠোর নির্দেশ দেন।

এরপর রোগীদের সাথে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রীর কাছে রাবিস বা জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন নিয়ে হয়রানি এবং রোগীদের বাইরে থেকে টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে বাধ্য হওয়ার অভিযোগ আসে। বিষয়টি হাতেনাতে ধরে হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলামকে তীব্র ধমক দেন মন্ত্রী। তখন তত্ত্বাবধায়ক দাবি করেন যে, সরকারি সরবরাহ না থাকার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।

তত্ত্বাবধায়কের এমন বক্তব্যের পর স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন তাৎক্ষণিকভাবে ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে ফোন করেন। সেখান থেকে তিনি জানতে পারেন যে, হাসপাতাল কর্তৃপক্ষ ভ্যাকসিন আনার জন্য কোনো ধরনের যোগাযোগ বা চাহিদাপত্রই পাঠায়নি। তত্ত্বাবধায়কের এই গাফিলতি ও মিথ্যাচারে ক্ষুব্ধ হয়ে স্বাস্থ্যমন্ত্রী ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon