1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন

জয়পুরহাটে মেহেদী হাসান নামে একজন ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ মে, ২০২০

আবু বকর সিদ্দিক, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট-সান্তাহার সড়কের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজার এলাকায় যানবাহনে পুলিশ পরিচয়ে চাদাঁবাজির সময় মেহেদী হাসান নামে একজন ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আজ শনিবার সকাল থেকে তিলকপুর বাজার সড়কে মোটর সাইকেলে পুলিশের স্টিকার লাগিয়ে তিনজন যুবক ধানকাটা শ্রমিক পরিবহন ও সাধারণ যানবাহন আটকিয়ে চাঁদাবাজি করে। দুপুরের দিকে স্থানীয় লোকজনের পুলিশের আচরণে সন্দেহ হলে তাদেরকে চ্যালেঞ্জ করলে এক পর্যায়ে পালানোর চেষ্টা করে।

এসময় বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকার সিদ্দিকুরের ছেলে মেহেদী হাসান (২৫) কে পুলিশের স্টিকার লাগানো মোটরসাইকেলসহ আটক করতে পারলেও তার সহযোগী টুটোন (১৭) ও শোহান (২৫) নামে দুজন পালিয়ে যায়। পুলিশ গিয়ে মেহেদি ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এঘটনায় তিনজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon