1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন

করোনার মহামারী ঠেকাতে কঠোর অবস্হানে আছেন মোংলা থানা পুলিশ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ মে, ২০২০

মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ– করোনার মহামারী ঠেকাতে কঠোর অবস্হানে আছেন মোংলা থানা পুলিশ।বিনা কারনে মোটরসাইকেল বেড় করলেই গাড়িটি হবে বাজেয়াপ্ত।২৫ তারিখ ঈদের দিন রাত ৯টা ৩৬মিনিটে মোংলা থানা অফিসার ইনচার্জ জনাব ইকবাল বাহার চৌধুরী এক বিবৃতিতে এ আদেশ জারি করেন।

বিবৃতিটি নিম্নরুপঃ-  প্রিয় মোংলা বাসি,আসসালামুআলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে,

১/ আপনারা হয়তো অবগত আছেন আমাদের পাশ্ববর্তী ফকিরহাট উপজেলায় ১১ জন করোনা রুগী সনাক্ত হয়েছে।তারা প্রত্যেকেই বাইরে থেকে আসা ১জন করোনায় আক্রান্ত আত্নীয়ের মাধ্যমে সংক্রমিত হয়েছে।তাই সকলে সাবধান। আপনি আমি সকলেই চরম ঝুকিতে।

২/ আজ ২৬/০৫/২০ ইংরেজি তারিখ হতে কেউ বিনা কারনে বাইরে বাহির হবেন না,এবং আপনার মোটরসাইকেল বাহির করবেন না।

৩/ আপনার মোটরসাইকেলটি আপনার সন্তান, ভাই,বন্ধু বা আত্নীয়ের নিকট দিবেন না।পুলিশ কঠোর অবস্হানে আছে।আপনার প্রিয় মোটরসাইকেল টি বাজেয়াপ্ত হতে পারে।

৪/আজ থেকে কোন চায়ের দোকান,চটপটি, ফুচকা বা খেলনার দোকান খুলবেন না।এর ব্যত্যয় ঘটিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

৫/আপনি ঘরে থাকুন,সুস্থ থাকুন,আপনার পরিবারকে সুস্থ রাখুন।আর পুলিশকে সহায়তা করুন। শুভেচ্ছান্তে, অফিসার ইনচার্জ  মোংলা থানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon