1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

মোংলায় করোনা পরিস্হিতি মোকাবেলায় আইন-শৃংখলা কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ জুন, ২০২০

মোঃ মাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ সাধারন ছুটি প্রত্যাহারের প্রেক্ষাপটে নতুন পরিস্হিতিতে করোনা মোকাবেলায় কৌশল নির্ধারনে ৩১ মে রবিবার সকালে মোংলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃরাহাত মান্নান। সভায় উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা নৌ কন্টিনজেন্টর লেঃ কমান্ডার আরিফুল ইসলাম।

থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃইকবাল হোসেন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক নুর আলম শেখ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমানউপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃনাহিদুজ্জামান,ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়,ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃতরিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ কবির হোসেন,ইউপি চেয়ারম্যান মোঃইস্রাফিল হোসেন,হোটেল মালিক সমিতির কাউন্সিলর খোরশেদ আলম ব্যবসায়ী এবং মাঝি মাল্লা ইউনিয়নের নেতৃবৃন্দ।

সভার সিদ্ধান্ত মোতাবেক দোকান-পাট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।এছাড়া নৌকা পারাপারের ক্ষেত্রে ১৫জনের বেশি যাত্রী বহন করা যাবে না।নৌকায় ১টি মোটর সাইকেল থাকলে ১০ জন যাত্রী বহন এবং ২টি মোটরসাইকেল থাকলে কোন যাত্রী বহন করা যাবে না।

দশ বছরের শিশু এবং সত্তরর্ধো বৃদ্ধ বাজারে আসতে পারবেন না।খাবার হোটেল এক টেবিলে ২টি চেয়ার থাকবে এবং ২জনের বেশি বসানো যাবে না।চায়ের দোকান খোলা থাকবে কিন্তু চা বিক্রি করা যাবে না।

সপ্তাহে ১দিন মার্কেট বন্ধ রাখতে হবে।বাইরে বের হলে সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত সবাইকে বাড়িতে থাকতে হবে।গন পরিবহনে যাত্রী পরিবহন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সীমিত পরিসরে করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon