1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

মোংলা উপজেলার জনসাধারণের স্বাস্হ্য সেবা নিশ্চিত করতে বেগম হাবিবুন নাহার স্বাস্হ্য সুরক্ষা কেন্দ্রের উদ্বোধন।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ৩ জুন, ২০২০

মোঃ মাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ করোনাভাইরাস সংক্রমণ রোধ ও মোংলা উপজেলার জন সাধারনের স্বাস্হ্য সেবা নিশ্চিত করতে বেগম হাবিবুন নাহার স্বাস্হ্য সুরক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমের ব্যবস্হাপনায় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের বর্হিবিভাগে এ সুরক্ষা কেন্দ্র স্হাপন করা হয়।

বুধবার সকাল ১১টায় বেগম হাবিবুন নাহার স্বাস্হ্য সুরক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃরাহাত মান্নান। এসময় আরো উপস্হিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জীবিতেষ বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস,নৌ কন্টিনজেন্টের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেনেন্ট মোঃরাকিব,।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক নুর আলম শেখ,ডাঃপ্রকাশ চন্দ্র বিশ্বাস,ডাঃকমলেশ সাহা,শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আল-আমীন সানি,সিনিয়র সহ-সভাপতি কাজী মোঃ সাগর সহ স্হানীয় সাংবাদিকরা এসময় উপস্হিত ছিলেন।

বেগম হাবিবুন নাহার স্বাস্হ্য সুরক্ষা কেন্দ্র স্হাপন হওয়ার সুবিধা সম্পর্কে জানতে চাইলে, ডাঃজীবিতেষ বলেন,এই সুরক্ষা কেন্দ্রটি আমাদের হাসপাতালে স্হাপিত হওয়ায় মেডিকেল অফিসারা শতভাগ ঝুঁকিমুক্ত থেকে স্হানীয় জনসাধারণের স্বাস্হ্য সেবা নিশ্চিত করতে পারবে।যারা সেবা ও শ্রম দিয়ে সুরক্ষা কেন্দ্রটি এখানে স্হাপন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব কামরুজ্জামান জসিম বলেন,করোনা কালে অসহায় মানুষের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো স্বাস্থ্য সেবা।মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা অনেক ঝুঁকি নিয়েই মানুষের সেবা করে যাচ্ছেন।

এখানে মেডিকেল অফিসারগন যাতে ঝুঁকিমুক্ত থেকে মানুষের স্বাস্থ্যসেবা দিতে পারে সেজন্যই আমরা স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্র স্থাপন করেছি,এবং সমাজ উন্নয়নে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি যা ধাপে ধাপে বাস্তবায়ন করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon