1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

বাগেরহাট জেলায় নতুন করে আরো একজন করোনায় আক্রান্ত।এনিয়ে জেলায় মোট আক্রান্ত ৩৯ জন।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ৬ জুন, ২০২০

মোঃ মাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাট জেলায় নতুন করে আরো একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত রুগীর নাম সাজ্জাদুল কবীর শাহিন।তার বাড়ি বাগেরহাট শহরেই।এ নিয়ে এ পর্যন্ত জেলায় ৩৯ জন করোনা রুগী সনাক্ত হয়েছে।যার মধ্যে ২জন মারা গেছেন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।শুক্রবার রাতে বাগেরহাটের সিভিল সার্জন ডাঃকে এম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডাঃকে এম হুমায়ুন কবির জানান,নতুন করে আক্রান্ত রোগী গত ৩ জুন করোনার উপসর্গ নিয়ে বাগেরহাট সদর হাসপাতালে আসে।তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়।গত কাল শুক্রবার রাতে আইইডিসিআর থেকে বাগেরহাট জেলা স্বাস্হ্য বিভাগকে নতুন করে করোনা আক্রান্তের এ খবর জানানো হয়।

নতুন করে করোনা আক্রান্ত সাজ্জাদুল কবীর শাহিন বাগেরহাট শহরের সরুই মাদ্রাসা রোডের শিক্ষক সোলায়মান ফকিরের ছেলে।শাহিন লালমনিরহাটে যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষক হিসাবে কর্মরত। প্রায় ৩ মাস আগে সে লালমনিরহাট থেকে বাগেরহাটে আসে।তাকে বাগেরহাট শহরের বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।রাতেই আক্রান্তের বাড়ি লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon