1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

পরশুরামের সামসুন্নাহার মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপেশ চক্রবর্তী আর নেই

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ২ আগস্ট, ২০২০

ফুয়াদ হাসান, পরশুরাম ফেনী প্রতিনিধিঃ পরশুরামের কবি সামসুন্নাহার মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়, গুথুমা খান বাহাদুর আবদুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ও চিথলিয়া নাসির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও পরশুরাম নজরুল একাডেমির সদস্য সুমিত চক্রবর্তীর বাবা বাবু ভূপেশ চক্রবর্তী পরলোকগমন করেছেন।

ভূপেশ চক্রবর্তী শনিবার(১ আগষ্ট) রাত ৮ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন।পরিবারসূত্র জানায়, তিনি গত কয়েকদিন ধরে হৃদক্রিয়া সমস্যার কারণে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। তাঁর ছোট ছেলে সুমিত চক্রবর্তী জানান, করোনা পরিস্থিতিতে সকলের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে সীমিত পরিসরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon