1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ভ্যান চালক নিহত।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
মোঃ মাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিমাই মন্ডল (৪৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন।আহত হয়েছে ৩/৪ জন।

স্হানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে দিগরাজ থেকে ফয়লাহাটগামী একটি ভ্যান খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ভেকটমারী স্থানে পৌছালে একই দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নিমাই মন্ডল খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের নিত্যানন্দের ছেলে। তিনি রামপাল উপজেলার টেংড়ামারী গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন।

কাটাখালী হাইওয়ে থানার এসআই মোঃ ফিরোজ হোসেন  বলেন, খুলনা-মোংলা মহাসড়কের ভেকটমারী স্থানে পেছন থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিলে ভ্যান চালক নিমাই গুরুত্বর আহত হন।পরে ফায়ার সার্ভিস আহত নিমাইকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon