1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

মোল্লাহাটে ৩৪৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

মোঃ মাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ র‌্যাব খুলনার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার মোল্লারকুল এলাকায় অভিযান চালিয়ে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

আটক মাদক কারবারির নাম মোঃ ফরহাদ হোসেন মোল্লা (৪০), সে মোল্লারকুল গ্রামের সোলাইমান মোল্লার ছেলে। স্থানীয় বিভুতি সরকারের বাড়ির সামনে থেকে তাকে হাতেনাতে আটক করা হয়

র‌্যাব এর মিডিয়া সেল জানায়, তাদের কাছে খবর আসে যে, মোল্লাহাটের মোল্লারকুল গ্রামে কতিপয় ব্যক্তি মাদক ক্রয়বিক্রয় করছে। ওই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মোল্লাকুল গ্রামের জনৈক বিভুতি সরকারের বাড়ির সামনে থেকে মোঃ ফরহাদ হোসেন মোল্লাকে ৩৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

আটক মোঃ ফরহাদ হোসেন মোল্লাকে মোল্লাহাট থানায় হস্থান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon