1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

রামপালে চলন্ত ট্রাকে রাখা বাঁশের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জন আহত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

মোঃ মাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে চলন্ত ট্রাকে রাখা বাঁশের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে জন গুরুতর আহত হয়েছে

এবিষয়ে রামপাল থানার এসআই মনিরুল কবির জানান, খুলনা মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় মোংলাগামী বাঁশ বোঝাই ট্রাকের ধাক্কায় যাত্রীবাসটি খাদে থাকা ইটের স্তুপের সাথে সজোরে আঘাত করে।এতে বাসে থাকা যাত্রী আহত হন

আঘাতকারী ট্রাক নং ঢাকা মেট্রো ১৮৫৮৮৫। যাত্রীবাহী বাস পিরোজপুর ০৫০০১৩

আহতরা হলেন, রামপাল উপজেলার ভেকটমারী গ্রামের রবিন্দ্রনাথের পুত্র বিষ্ণুপদ, গাববুনিয়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র ইসরাফিল শেখ, মোড়েলগ্জর সোহাগ হাওলাদারের স্ত্রী মীম মোংলার নূরুল ইসলামের কন্যা নুসরাত

এদের মধ্যে মীমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।এ সময় ট্রাক বাসের চালক বা হেল্পারদের কাউকে পাওয়া যায়নি

রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম দুর্ঘটনা আহতের বিষয়টি নিশ্চিত করেছেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon