1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

বেনাপোলে দুটি ট্রাক ও মাদকদ্রব্য সহ ২ জনকে আটককরা হয়েছে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

মোঃ মারুফ হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃ বেনাপোল ১১ বোতল মদ,৬ বোতল ফেন্সিডিল,৭০ গ্রাম গাঁজা ও ২ টি ট্রাক সহ কবির হোসেন(৪৩)ও কিবরিয়া(২৫)নামে দুইজনকে আটক করেছে বিজিবি।সোমবার রাতে রপ্তানি গেট থেকে ট্রাক দুটি আটক করা হয়।

 

আটক কবির হোসেন মাদারীপুর জেলার সদর থানার থানডলি এলাকার নুর হোসেনের ছেলে ও কিবরিয়া একই এলাকার সালামতের ছেলে।ট্রাক নাম্বার হলো ঢাকা মেট্রো ট ২২-০৫ ৮৭ ও ঢাকা মেট্রো ট ২২ ১৫৯০।

বিজিবি আইসিপি সুবেদার আরশাফ আলী জানান.গোপন সংবাদে জানতে পারি রপ্তানি পন্য নিয়ে দুটি ট্রাক ভারতে প্রবেশ করে পন্য খালাশের পর দেশে ফেরার সময় গাড়িতে মদ ফেনসিডিল ও গাঁজা নিয়ে আসছে।

এমন সংবাদে রপ্তানি গেটে ট্রাক দুটি তল্লাশি করে মাদকদ্রব্য পাওয়া যায়। এ সময় ড্রাইভার ও ট্রাক আটক করে ক্যাম্পে এনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon