1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

নববর্ষে  দুই  দিন বন্ধ থাকছে বেনাপোল বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম

মোঃ মারুফ হোসেন, (যশোর) জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

নববর্ষের ছুটিতে বৃহস্পতি (১৪ এপ্রিল) ও শুক্রবার (১৫ এপ্রিল) সাপ্তাহিক ছুটি ও ভারতে ১ বৈশাখের সরকারি ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বন্ধ থাকছে দু-দেশের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্য। সেই সাথে বন্ধ থাকবে বন্দর ও কাস্টমসের কার্যক্রম। এরপর পুনরায়  শনিবার (১৬ এপ্রিল) ৩ রা বৈশাখ  সকাল থেকে আবারও বেনাপোল বন্দর দিয়ে  আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চলবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বাংলাদেশে পহেলা বৈশাখ বৃহস্পতিবার সরকারি ছুটি ও শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি ও ভারতে সরকারি ছুটি থাকায় ২ দিন আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, বৃহস্পতিবার বাংলাদেশে ও শুক্রবার ভারতে পহেলা বৈশাখে সরকারি ছুটি থাকায় এ পথে আমদানি-রপ্তানি হবে না। তবে শনিবার সকাল থেকে পূনরায় বাণিজ্য সচল থাকবে।

বেনাপোল চেকপোষ্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা গোলাম মোস্তফা শিকদার বলেন , বৃহস্পতিবার ও শুক্রবার দু-দেশে সরকারি ছুটির ফলে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। দু-দেশের সিএন্ডএফ এজেন্টরা বিষয়টি আমাদের নিশ্চিত  করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon