1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

আগামীকাল থেকে টিসিবিতে পাওয়া যাবে ১১০ টাকায় তেল, ৫৫ টাকায় চিনি

নিউজ ডেস্কঃ
  • প্রকাশিতঃ রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

রোববার (১৬ অক্টোবর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান,
আগামীকাল সোমবার (১৭ অ‌ক্টোবর) থেকে ১১০ টাকা লিটারে সায়াবিন তেল বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

 

পাশাপাশি মসুর ডাল, চিনি ও পেঁয়াজ পাওয়া যাবে।
রোববার (১৬ অক্টোবর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির
মাসজুড়ে দেশব্যাপী ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন-আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এ পণ্য বিক্রি করবে সংস্থাটি।

 

 

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, নিম্ন-আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি ঢাকা মহানগরীসহ সারা দেশে অক্টোবর মাসের বিক্রয় কার্যক্রম আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে ।

 

এই কার্যক্রম ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হবে।

 

এক জন ফ্যামিলি কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল এবং প্রতি কেজি ২০ টাকা দরে দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon