1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

আমরা আবারও বিদ্যুৎ রপ্তানি করব : জাহাঙ্গীর কবির নানক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হতে বাংলাদেশ বিদ্যুৎ রপ্তানি করবে।

 

 

 

শনিবার (২২ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত সিনিয়র কৃষিবিদদের এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

 

 

তিনি আরও বলেন , আন্তর্জাতিকভাবে সংকটের কারণে আমরা আপাতত লোডশেডিংয়ে নিমজ্জিত। আমরা ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি। রুপপুর পারমাণবিক কেন্দ্র চালু হলে বিদ্যুৎ রপ্তানি করব। এ জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে।

 

 

 

তিনি বলেন, ২০২৩ সাল সংকটের বছর হতে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী কোনো জিনিস গোপন রাখেন না। তিনি মানুষকে প্রস্তুতি নিতে বলেছেন। প্রতি ইঞ্চি জায়গা কাজে লাগাতে বলেছেন।

 

 

অনুষ্ঠানে দেড় সহস্রাধিক প্রবীণ কৃষিবিদ অংশ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon