1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

গাইবান্ধায় গ্রাম পুলিশের ২০তম গ্রেডে বেতনের দাবীতে মানববন্ধন

মোঃআঃ জলিল মন্ডল (গাইবান্ধা)
  • প্রকাশিতঃ সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

গাইবান্ধায় গ্রাম পুলিশের ১৯/২০ তম গ্রেডে জাতীয় বেতন ভাতা বাস্তবায়নের দাবীতে গতকাল দুপুরে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। ইউনিয়ন পরিষদের স্হানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সদস্য গ্রাম পুলিশ,সরকারী কর্মচারীদের ন্যায়, কমান্ডার /দফাদারদের ১৯ গ্রেড,সদস্যদের ২০ গ্রেডে জাতীয় বেতন স্কেলের দাবীতে গাইবান্ধা আসাদুজামান মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসুচি পালন করেন।

 

 

 

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহীনি কর্মচারী ইউনিয়ন এই মানববন্ধন কর্মসুচি পালন করে।মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সুশান্ত কুমার মাহতোর এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।মানববন্ধন চলাকালীন সংগঠনের সভাপতি, আবু বকর সিদ্দিক, সাধারন সম্পাদক হবিবর রহমান,মমতাজ উদ্দিন ও রবিউল সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।বক্তরা বলেন,আইনশৃঙ্খলা কাজে নিয়জিত গ্রাম পুলিশ বাহীনি সরকারের আদেশ ও নির্দেশ অনুষাড়ে প্রায় ৭০ আকারে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করেন।

 

 

 

কিন শ্রম অনুযায়ী শ্রমের ন্যায্য পাওনা হতে বঞ্চিত।৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ বর্তমানে দফাদার ৭হাজার, দফাদারদের ৬ হাজার ৫০০ টাকা বেতন পেয়ে আসছে।বর্তমানে এই বেতনের ৫০%বহন করে ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে বাকি ৫০%বহন করেন স্হাণীয় সরকার মন্ত্রনালয়, সরকারের দেওয়া অংশ নিয়মিত পেলেও, ইউনিয়ন পরিষদের ৫০% বেতন পরিশোধ করতে অনেক সময় ব্যর্থ হয়।দ্রব্যমূল্যর উদ্ধগতির কারণে নাম মাত্র বেতন দিয়ে সংসার পরিচালনা করাটা বড় কঠিন হয়ে পরেছে বলে বক্তারা বলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon