1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

যশোরে বিজিবি’র অভিযানে ৮০ পিস স্বর্ণের বার উদ্ধার

মোঃ মারুফ হোসেন, যশোর
  • প্রকাশিতঃ রবিবার, ২০ নভেম্বর, ২০২২
যশোর জেলার চৌগাছা উপজেলার কাশিপুর-শাহাজাদপুর সীমান্ত এলাকা থেকে  ৯.২৮০ কেজি ওজনের মোট ৮০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( ৪৯   বিজিবি)’র সদস্যরা।
যশোর ব্যাটেলিয়ন(৪৯ বিজিবি)’র অধিনিয়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকি  স্বাক্ষরিত এক প্রেস বার্তায় জানিয়েছেন, ১৯ নভেম্বর শনিবার ২০২২ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি নিয়মিত টহল দল যশোর জেলা চৌগাছা উপজেলার কাশিপুর-শাহজাদপুর সীমান্তে টহল পরিচালনা করে। উক্ত টহল পরিচালনাকালে সীমান্তের মেইন পিলার ৩৮/৮৫-টি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৎসমপুর মাঠের মধ্যে দুইজন বাংলাদেশী কৃষককে কৃষি ক্ষেত ত্যাগ না করে সীমান্ত এলাকায় ঘোরাঘোরি করতে দেখে, চ্যালেঞ্জ করলে তারা অতিদ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পাশাপাশি ভারতের সীমান্ত অঞ্চলে শূন্য লাইন বরাবর আরও দুইজনকে সন্দেহজনক চলাচলে দৃশ্যমান হলে টহলদল নিশ্চিত হয় তারা কোন অবৈধ কাজের জন্য নিয়োজিত রয়েছে।
এমতাবস্থায়, ঐ অঞ্চলে চিরুনী অভিযান চালানো হলে একটি মরিচ বাগানের ভিতরে মাটির নিচে লুকায়িত অবস্থায় দুটি কাপড়ের বেল্টের মধ্যে আঠালো টেপ দ্বারা আবর্তিত চারটি বড় স্বর্ণের বান্ডেল পাওয়া যায় যা থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ৯.২৮০ কেজি। উক্ত স্বর্ণের বর্তমান মূল্য ৮,৩৫,২০,০০০/- (আট কোটি পঁয়ত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা।
পলাতক দুইজন আসামীদ্বয়কে আটক করার জন্য বিজিবি’র একটি স্পেশাল টিম অভিযানে আছে। স্বর্ণ চোরাচালানরোধে বিজিবি’র অভিযান চলমান থাকবে বলে বিজিবি’র ঐ অধিনায়ক জানিয়েছেন।
উদ্ধারকৃত স্বর্ণ প্রয়োজনীয় আইনি পদক্ষেপের মাধ্যমে সরকারী ট্রেজারীতে জমা করা হবে বলে প্রেস বার্তায় জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon