1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ আশরাফুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ১৪ ডিসেম্বার শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  ২৪ নভেম্বর ( বৃহস্পতিবার) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কহ্ম কাঞ্চন- ১ এ অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী সভাপতিত্বে করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিচুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মেহেদী হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা) দেবাশীষ চৌধুরী, এনডিসি সরকার মামুনুর রশীদ সহকারি কমিশনার অনিন্দিতা রানী ভৌমিক, সাধারন শাখার উপসহকারি প্রশাসনিক কর্মকর্তা সন্দীপ কুমার বসাক।

এ সময় অভ্যাগত অতিথিদের মধ্যে বক্তব্য দেন , মুক্তিযুদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, সদর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লোকমান হাকিম, জেলা ডেপুটি কমান্ডার (বীর মুক্তিযোদ্ধা) মো. সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার  (অপরাধ) আসলাম উদ্দিন, জেলা আ’ লীগের সিনিয়ার সহ সভাপতি আবুলকালাম আজাদ, বঙ্গবন্ধু পরিষদ ও জেলা ক্যাবের সাধারণ সম্পাদক, মো. সফিকুল ইসলাম, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলাল, চেম্বাব অফ কর্মাসের পরিচালক মো.মোসাদ্দেক হুসেন, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, সিভিল সার্জন এ এইচ এম বোরহান – উল – ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. শাহনেওয়াজ , সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহেরুল ইসলাম বাদল, দিনাপুর প্রেসক্লাব, মুক্তিযুদ্ধ ও শহিদ স্মৃতি সংগ্রহ কমিটির এবং জেলা ক্যাব ও সুজনের নির্বাহী সদস্য মিডিয়া ব্যক্তিত্ব মাসউদ রানা, মানবাধিকার ও গণমাধ্যম কমী মো. মোরসালিন ইসলাম , সদর উপজেলা ছাএলীগের আহবায়ক সমাজকর্মি মো. আহসানুজ্জামান চঞ্চল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon