1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

বিগত সরকার পুলিশ বাহিনীকে নিজ স্বার্থে ব্যবহার করেছে: পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন

আশরাফুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

গত ২২ফেব্রুয়ারি (শনিবার)দুপুর ১২টায় জনসাধারণের অংশগ্রহণে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর তদন্ত) আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন মাদক বিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদ বিরোধী সমাজ গড়তে এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।

তিনি আরো বলেন, বিগত দিনের পুলিশ ছিল হাসিনার পুলিশ। আমি যতদিন পুলিশ সুপার হিসেবে দিনাজপুরে থাকব এই পুলিশ হবে জনগণের পুলিশ। মাদক, চুরি, চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ জোরালো ভূমিকা রাখবে। কোন নেতার কথায় নির্দোষ কাউকে গ্রেফতার করা হবেনা। ফুলবাড়ীর মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী কয়েক দিনের মধ্যে ট্রাফিক পুলিশিং কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon