1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন’রফ্রি চিকিৎসা সেবা প্রদান

মুন্সি সাহাবুদ্দিন, লোহাগাড়া প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

গরীব দুঃখী মেহনতী মানুষকে বিনামূল্যে ও হাতের নাগালেই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম মানবিক ফাউন্ডেশন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার সুখছড়ি ইউনিয়নস্থ লোহাগাড়া উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এ ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম সম্পন্ন হয়।

লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার সেবা প্রদান করেছেন।

সেবা নিতে আসপাশের অসংখ্য পুরুষ, মহিলা, শিশু ও বয়স্ক মানুষ ক্যাম্পে আসতে দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন মুহাম্মদ মাহফুজুর রহমান- সভাপতি (ভারপ্রাপ্ত), মোহাম্মদ ইসমাইল-সাধারণ সম্পাদক, মোরশেদুল আলম সহসভাপতি, মুহাম্মদ মনজুর আলম- সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ সিরাজুল ইসলাম-দপ্তর সম্পাদক , শওকত হোসেন-প্রচার ও প্রকাশনা সম্পাদক, ফাহাদ চৌধুরী-সদস্য, এস এম চিশতি-লোহাগাড়া সদর ইউনিয়ন প্রতিনিধি, নজরুল ইসলাম- লোহাগাড়া সদর ইউনিয়ন প্রতিনিধি, মোহাম্মদ সেলিম-কলাউজান ইউনিয়ন প্রতিনিধি, পুটিবিলা ইউনিয়ন প্রতিনিধি-আমিন বিন সিরাজ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon