1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

কে হচ্ছেন পরবর্তী তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।মঙ্গলবার ( ২৫ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাহিদ ইসলাম।

নাহিদের পদত্যাগের পর আলোচনা শুরু হয়েছে এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন। নিয়ম অনুযায়ী, কোনো উপদেষ্টা পদত্যাগ করলে তাৎক্ষণিক ওই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয়। তিনি বণ্টন করে দেন।

তবে নাহিদ ইসলামের পদত্যাগের পর ওই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব তাৎক্ষণিক বণ্টন করা হয়নি। মন্ত্রিপরিষদ সূত্র জানা গেছে, আজ তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের না-ও হতে পারে।বিষয়টি নিয়ো আলোচনা চলছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আলোচনায় আছে আরেক উপদেষ্টা মো. মাহফুজ আলমের নাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে উপদেষ্টা করা হলেও তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon