1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

রাজধানীতে ৪ চাঁদাবাজকে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫

রাজধানীর শান্তিনগর এলাকায় চাঁদাবাজির সময় চার ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের বেঁধে রেখে পুলিশে দেন তারা। রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শান্তিনগর বাজারে রূপায়ন এঞ্জেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় লোকজন জানিয়েছেন, তাদের আটকের পর বেঁধে রাখা হয়। পরে মারধর করে পুলিশে খবর দেন তারা। এরপর পল্টন থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাত পৌনে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানা ডিউটি অফিসার জাহিদুল আলম।

তিনি বলেন, চার চাঁদাবাজকে আটক করেছিল জনতা৷ পরে পুলিশকে খবর দেন তারা। এইমাত্র তাদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের নাম ঠিকানা এখনো এন্ট্রি করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon