1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান

মোঃ তাফাজ্জল হোসাইন, বান্দরবন প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ১ জুন, ২০২৬

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। আজ সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। যার ফলে মন্ত্রণালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পরিচালনা করা তার পক্ষে কঠিন হয়ে পড়ছিল।

তিনি আরও উল্লেখ করেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের গতিশীলতা এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এই মুহূর্তে মন্ত্রী পদে বহাল থাকা তিনি সমীচীন মনে করছেন না। এ কারণেই স্বেচ্ছায় মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রটি সরকারের উচ্চপর্যায়ে জমা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

দীপেন দেওয়ান রাঙামাটি পার্বত্য জেলার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আকস্মিক তার এই পদত্যাগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এর পেছনে শারীরিক অসুস্থতা ছাড়া অন্য কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বর্তমানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পরবর্তী দায়িত্ব বণ্টন ও নতুন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon