1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

ঈদে বেনাপোল বন্দরে টানা ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান জানান, শবে কদর, ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে ইমিগ্রেশনের মাধ্যমে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল অব্যাহত থাকবে।

অন্যদিকে, বাংলাদেশের ঘোষিত ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের পেট্রাপোল বন্দরেও একই সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী। বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, সরকারি নির্দেশনায় সীমিত পরিসরে কার্যক্রম চালুর কথা থাকলেও সি অ্যান্ড এফ এজেন্টদের সিদ্ধান্ত অনুসারে বাস্তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলবে।

তিনি আরও জানান, ২৪ মার্চ সকাল থেকে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে এবং বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon