1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

মোঃ মারুফ হোসেন, জেলা [যশোর] প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে ৮টি ট্রাকে করে এই বিস্ফোরকের চালান বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান যে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কাজের জন্য মোট ১২৭ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। বিস্ফোরক বোঝাই ভারতীয় ট্রাকগুলো বর্তমানে বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়েছে। আমদানিকারকের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র বন্দর ও কাস্টমসে দাখিল করবে।

আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে নেওয়া হবে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিস্ফোরকের ঝুঁকিপূর্ণ প্রকৃতি বিবেচনায় খালাস প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon