1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

নড়াইলে টিকটক করতে নিষেধ না মানায় স্ত্রীকে হত্যা

নড়াইল প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নড়াইলে টিকটক ভিডিও তৈরি ও ফেসবুকে খোলামেলা ছবি পোস্ট করা নিয়ে বিরোধের জেরে সুমনা ফেরদৌসী (৩৬) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী লিমন মল্লিকের (৩০) বিরুদ্ধে। সোমবারের এই হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় জানান, লিমন মল্লিকের স্ত্রী সুমনা ফেরদৌসী টিকটকে ভিডিও পোস্ট করার পাশাপাশি ফেসবুকে পরিচিতদের সাথে বিভিন্ন ছবি আদান-প্রদান করতেন। এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল।

এরই জেরে সোমবার সকালে বসতঘরের ভেতর সুমনাকে শ্বাসরোধে হত্যা করেন লিমন। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশটি ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, সকাল ১০টার দিকে লিমন ঘরে তালা দিয়ে বাইরে চলে যান এবং বিকেল ৫টার পর বাড়ি ফিরে স্ত্রী আত্মহত্যা করেছেন বলে চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তেই এটি হত্যাকাণ্ড বলে প্রমাণ পায় এবং সোমবার রাতেই লিমনকে আটক করে।ৎ

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় সুমনার মা বাদী হয়ে লিমনের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon