নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরের মাদারগঞ্জে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর ইউএনও সুমন চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দুপুরে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে বিজয়মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।