1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

যশোর বেনাপোলে স্বর্ণ পাচার ব্যর্থ করল বিজিবি

মোঃ মারুফ হোসেন, জেলা [যশোর] প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

যশোরে ভারতমুখী স্বর্ণ পাচারের একটি বড় প্রচেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। গোপন তথ্যের মাধ্যমে খবর পেয়ে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ স্বর্ণ ও অন্যান্য মালামালসহ একজন পাচারকারীকে আটক করা হয়।

রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) ভোর ৫টা ৩০ মিনিটে যশোর কোতোয়ালী থানার দাইতলা ব্রিজ এলাকায় টহলরত বিজিবি সদস্যরা বিকাশ কুমার ঘোষ (৩৪) নামের ওই ব্যক্তিকে আটক করে। তল্লাশির সময় তার পরিধেয় প্যান্টের পকেটে বিশেষ কায়দায় রাখা ৩টি স্বর্ণের বার ও ৪টি স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫১৫.৯ গ্রাম।

আটক ব্যক্তি কুষ্টিয়া জেলার মিরপুর থানার উত্তর কাটদহ গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, ঢাকার তাঁতিবাজার এলাকার একটি স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের কাছ থেকে এসব স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচার করার পরিকল্পনা ছিল তার।

স্বর্ণ ছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি হাতঘড়ি, একটি ইয়ারবাড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৪ লাখ টাকা।

এ বিষয়ে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, “সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। যেকোনো অবৈধ পাচার কার্যক্রম দমনে আমাদের অভিযান চলমান থাকবে।” আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon