1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

সাংবাদিক সুমন হোসাইনকে হত্যার হুমকি, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

মোঃ মারুফ হোসেন, জেলা [যশোর] প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

দৈনিক সকালের সময় পত্রিকার শার্শা প্রতিনিধি সাংবাদিক সুমন হোসাইনকে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, যশোরের বেনাপোল পৌর এলাকার তাহাজ্জত হোসেনের ছেলে সাংবাদিক সুমন হোসাইন গত ৫ মার্চ কোতোয়ালি মডেল থানায় জিডি করেন। জিডির নম্বর ৪৬৭। এতে বেনাপোলের দিঘীরপাড় এলাকার আব্দুল হকের ছেলে কামাল হোসেনসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে অভিযুক্ত করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, গত ৩ মার্চ অভিযুক্ত কামাল হোসেন তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ম্যাসেজ পাঠিয়ে সাংবাদিক সুমন হোসাইনকে বিভিন্ন ধরনের হুমকি দেন। এছাড়া আরেকটি মোবাইল নম্বর থেকে ফোন করে যশোর শহরে তার বর্তমান অবস্থান এবং তার সন্তানরা কোথায় পড়াশোনা করে—এ বিষয়ে খোঁজ নেওয়া হয়। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।

সাংবাদিক সুমন হোসাইন জানান, প্রাণভয়ে তিনি বেনাপোল ছেড়ে বর্তমানে স্বপরিবারে যশোর শহরে বসবাস করছেন। তবুও তাকে হত্যা ও তার সন্তানদের অপহরণের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি আরও জানান, পূর্বে অভিযুক্তদের বিভিন্ন অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করার পর থেকেই তারা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।

এ বিষয়ে সাংবাদিক সুমন হোসাইন তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে যশোর জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon