1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

কেন্দুয়ায় খালেদা জিয়ার আত্মার শান্তিকামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত

ইকবাল কবির, নেত্রকোণা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

স্বাধীন বাংলাদেশের সাবেক প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় নেত্রকোনার কেন্দুয়ায় এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬) বেলা ৩ ঘটিকায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে সাহিতপুর কালী মন্দির প্রাঙ্গণে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

​সাহিতপুর কালী মন্দিরে অনুষ্ঠিত এই প্রার্থনা সভায় প্রায় ৭০০ থেকে ৮০০ জন হিন্দু নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বিপুল সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের এই অংশগ্রহণ প্রমাণ করে যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের নেতা ছিলেন না; তিনি ছিলেন সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের ভালোবাসার নেত্রী।

প্রধান অতিথির বক্তব্যে ডক্টর রফিকুল ইসলাম হিলালী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের অধিকার, মর্যাদা ও সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে। দেশনেত্রীর আদর্শ ও সংগ্রাম আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও বহুত্ববাদী রাজনৈতিক চেতনায় অবিচল থাকতে আজীবন অনুপ্রেরণা জোগাবে।” তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

​উক্ত প্রার্থনা সভাটি আয়োজনে ছিল বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, কেন্দুয়া উপজেলা শাখা। অনুষ্ঠানে বিশেষ সহযোগিতায় ছিল বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কেন্দুয়া উপজেলা শাখা, নেত্রকোনা।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দেশনেত্রীর স্মৃতি চারণ করে বলেন, এই আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় সহনশীলতার এক শক্ত বার্তা বহন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon