1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

লামায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসাইন,বান্দরবান প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বাদ আসর পালিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশ নেন।

কর্মসূচির শুরুতে পৌর বাস টার্মিনাল এলাকা থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লামা উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মো. ইব্রাহিমের সভাপতিত্বে সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন জামায়াতের পাশাপাশি শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বিভিন্ন যুব সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকর করার দাবি জানান। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশবাসীর মাঝে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন তারা।

বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে অভিযোগ করে বক্তারা বলেন, দ্রুত গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে অতীতের স্বৈরাচারী সরকারের মতো বর্তমান সরকারকেও ক্ষমতা থেকে বিদায় নিতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা। পাশাপাশি দেশের সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon