1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

লোহাগাড়ায় যৌথ অভিযানে ৪৫ অবৈধ রোহিঙ্গা আটক

সাহাব উদ্দিন, লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে যৌথ বাহিনীর তীব্র অভিযান চালানো হয়েছে। উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত এই অভিযানে মোট ৪৫ জন অবৈধ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযানকালে তাদের কাছ থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জব্দ করা হয়, যা স্থানীয় নিরাপত্তা ও প্রশাসনের জন্য গুরুতর উদ্বেগের কারণ বলে মনে করা হচ্ছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদীঘি ও উজিরভিটা এলাকায় একযোগে একাধিক অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন-এর নেতৃত্বে চালানো এ অভিযানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অবস্থানকারী রোহিঙ্গাদের শনাক্ত করে আটক করা হয়।প্রথম পর্যায়ে ৩৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়, যাদের মধ্যে ২২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৯ জন শিশু ছিল। পরে একই দিনে আরেক দফা অভিযানে আরও ৬ জন পুরুষ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে ৪৫ জনকে আটক করে লোহাগাড়া থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

এছাড়া, ভুয়া এনআইডি সরবরাহের সঙ্গে জড়িত সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একাধিক সিম কার্ড, জাতীয় পরিচয়পত্র, এর ফটোকপি এবং এফসিএন কার্ডের কপি উদ্ধার করা হয়। এসব প্রমাণ জালিয়াতির একটি সংঘবদ্ধ চক্রের অস্তিত্ব নির্দেশ করছে বলে আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে।লোহাগাড়া থানার ওসি আবদুল জলিল জানান, উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ সমন্বয়ে এ অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon