সোমবার বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জ উপজেলা, পৌর এবং বিভিন্ন কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জোড়খালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল।
মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফাহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ছাত্ররাজনীতির দায়িত্ব ও ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সম্পদ কবির, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও সাবেক সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহিন হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাকিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আহ্বায়ক হাসিবুল রহমান আসিফ, বাংলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য আতিকুর রহমান আতিক এবং জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সৌরভ ও মোস্তাফিজুর রহমান হারুন, সদস্য নাঈম ইসলাম, মাদারগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান রাজু, মাদারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম এবং এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের সাবেক নেতা শামীম আহম্মেদ।
কর্মশালায় উপজেলা, পৌর এবং বিভিন্ন কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা জোর দিয়ে বলেন, আদর্শভিত্তিক, দায়িত্বশীল ও সংগঠিত ছাত্ররাজনীতির মাধ্যমেই একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এই লক্ষ্যে ছাত্রসমাজকে আরও সক্রিয় ও প্রশিক্ষিত হয়ে উঠতে হবে বলে তারা উল্লেখ করেন।