1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

মাদারগঞ্জে দুই মুখ ও চার চোখবিশিষ্ট ছাগলের জন্ম; এলাকায় ভিড়

আব্দুর র‌হিম, মাদারগঞ্জ (জামালপুর) প্রতি‌নি‌ধি:
  • প্রকাশিতঃ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১নং চর পাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রামে বিরল এক ঘটনা ঘটেছে। স্থানীয় জিন্নাহ ফকিরের পালিত ছাগল দুটি মুখ এবং চারটি চোখসহ একটি বাচ্চা প্রসব করেছে।

পরিবারের সদস্যরা প্রথমে বিস্মিত হলেও খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আশেপাশের গ্রাম থেকেও শত শত মানুষ ছাগলের বাচ্চাটি দেখতে ভিড় করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দ্রুত ভাইরাল হয়েছে। অনেকেই ঘটনাটিকে মহান আল্লাহর অপার সৃষ্টি ও রহস্যময় নিদর্শনের সঙ্গে তুলনা করছেন।

স্থানীয় ইউপি সদস্য আহাজ উদ্দিন ফকির জানিয়েছেন, ছাগলের বাচ্চাটি বর্তমানে জীবিত রয়েছে। মাদারগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আল আমিন জানিয়েছেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি জন্মগত ত্রুটি। ভ্রূণের বিকাশজনিত সমস্যার কারণে এমন অস্বাভাবিক গঠন দেখা দেয়। বিশ্বজুড়েও এ ধরনের ঘটনা বিরল হলেও নজির রয়েছে।

স্থানীয়রা বাচ্চাটির স্বাস্থ্যকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তা দেখতে আগ্রহী দর্শকদের আগমনও বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon