1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

​নেত্রকোনা-৫ আসনে জামায়াত প্রার্থী মাসুম মোস্তফার প্রার্থিতা বৈধ ঘোষণা

ইকবাল কবির, নেত্রকোণা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানির পঞ্চম দিনে কমিশন এ সিদ্ধান্ত জানায়। এর ফলে এ আসনে নির্বাচনে অংশগ্রহণের পথ পুরোপুরি খুলে গেল অধ্যাপক মাসুম মোস্তফার জন্য।

এর আগে গত ৪ জানুয়ারি নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় হলফনামায় একটি মামলা থেকে খালাসের তথ্য উল্লেখ না থাকায় ‘তথ্য গোপন’ অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানিতে প্রয়োজনীয় নথি ও ব্যাখ্যা উপস্থাপনের পর কমিশন তার মনোনয়ন বৈধ বলে রায় দেয়।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক মাসুম মোস্তফা বলেন, “নির্বাচন কমিশনের এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের সেবা ও অধিকার আদায়ের লক্ষ্য নিয়েই আমি নির্বাচনে অংশ নিয়েছি। ইনশাআল্লাহ, পূর্বধলার মানুষের পাশে থেকে তাদের উন্নয়ন ও অধিকারের লড়াই অব্যাহত রাখব।”

এ খবরে পূর্বধলা উপজেলা জুড়ে জামায়াত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অধ্যাপক মাসুম মোস্তফার প্রার্থিতা বহাল থাকায় নেত্রকোনা-৫ আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। তার প্রভাবশালী উপস্থিতি ভোটের মাঠকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon